বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

আমিরাতে সুইচ টিপলেই রুটি পাবেন দুস্থরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোহাম্মদ বিন রশিদ গ্লোবাল সেন্টার ফর এনডাউমেন্ট কনসালটেন্সি (এমবিআরজিসিইসি) সুবিধাবঞ্চিত পরিবার ও শ্রমিকদের জন্য বিনা মূল্যে খাবার দিতে ‘সবার জন্য রুটি’ কর্মসূচি চালু করেছে।

এ প্রকল্পের আওতায় স্থাপিত স্মার্ট মেশিন থেকে দিনের বিভিন্ন সময়ে অনাহারী মানুষ খাবার সংগ্রহ করতে পারবে। খবর গালফ নিউজের।

গালফ নিউজে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম করোনা মহামারির শুরুর দিকে বলেছিলেন, ‘আরব আমিরাতে কেউ ক্ষুধা বা অভাব নিয়ে ঘুমাতে যাবে না।’ সে লক্ষ্য পূরণে প্রকল্পটি চালু হয়েছে।

নতুন এ উদ্যোগের আওতায় বিভিন্ন জায়গায় স্থাপিত স্মার্ট মেশিনগুলোর মাধ্যমে অভাবে থাকা মানুষ টাটকা রুটি পাবেন। মেশিনগুলো ব্যবহারের পদ্ধতি সহজ।

যার খাবার লাগবে, তিনি মেশিনে থাকা ‘অর্ডার’ বাটনে চাপ দেবেন। কিছুক্ষণ অপেক্ষার পর রুটিটি প্রস্তুত হতে শুরু করবে। এরপর তা মেশিন থেকে বের হয়ে আসবে। এ জন্য তাদের কোনো অর্থ খরচ করতে হবে না।

‘সবার জন্য রুটি’ প্রকল্পটির আওতায় স্মার্ট মেশিন স্থাপনে সহযোগিতা করছে আসওয়াক। দুবাইয়ের আল মিজহার, আল ওয়ারকা, মিরডিফ, নাদ আলেশবা, নাদ আল হামার, আল কুজ ও আল বাদা এলাকার সুপারমার্কেটগুলোয় এসব স্মার্ট মেশিন স্থাপন করা হয়েছে।

এমবিআরজিসিইসির পরিচালক জয়নাব জুমা আল তামিমি বলেন, ‘দান করার উদ্ভাবনী এ ধরন আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। উন্নত ভবিষ্যৎ গড়তে এবং মানুষকে সুখী রাখতে আমরা সমাধান বের করতে চাই।’ ‘সবার জন্য রুটি’ নামের এ উদ্যোগ চালাতে আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবান মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ