মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্বাস্থ্যকর খাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনে আমাদের অজান্তেই শরীরে বাসা বাঁধে অতিরিক্ত কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে স্ট্রোকের সম্ভাবনাও। কোলেস্টেরল হরমোন, ভিটামিন-ডি এবং পিত্ত রস তৈরির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে।

শরীরে মূলত দু'ধরনের কোলেস্টেরল পাওয়া যায়, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ও লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এর মধ্যে প্রথমটি আর দ্বিতীয়টি হলো খারাপ কোলেস্টেরল। এই খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলেই, ধমনীতে ফ্যাট জমতে শুরু করে। যার ফলে হার্টে রক্ত প্রবাহকে বাধা দেয়। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।

জেনে নিন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে করণীয়:

স্বাস্থ্যকর খাবার খান: ভাজাভুজি এবং প্রক্রিয়াজাত খাবার, বিশেষ করে যেগুলিতে অত্যধিক লবণ এবং চিনি রয়েছে সেগুলি একেবারেই না খাওয়া ভাল। বেশি তেল, মশলা, ঘি দেওয়া খাবার বাড়িয়ে দিতে পারে খারাপ কোলেস্টেরলের মাত্রা। ওটমিল, কিডনি বিনস, আপেল এবং ব্রাসেলস স্প্রাউটস, বাদাম খেতে পারেন। এগুলো রক্তে কোলেস্টেরল শোষণ কমায়।

এছাড়াও দুগ্ধজাত খাদ্যে থাকা Whey প্রোটিন LDLএবং মোট কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন - স্যালমন, আখরোট এবং ফ্ল্যাক্সসিড হার্টের জন্যও দুর্দান্ত।

মদ্যপান ও ধূমপান ত্যাগ করুন: অ্যালকোহল বা মদ্যপান আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। তাই মদ্যপান অবশ্যই ত্যাগ করুন।

ধূমপান হার্ট রেটের উপর চাপ বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, ধূমপান ত্যাগ করলে শরীরে রক্ত সঞ্চালন এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করে এবং HDL কোলেস্টেরলের মাত্রাও বাড়ায়। কেবলমাত্র ধূমপান ছাড়লেই হৃদরোগের ঝুঁকি অর্ধেকের বেশি কমে যায়।

ওজন কমান: অত্য়ধিক ওজনের ফলে কোলেস্টেরলের মাত্রাও বাড়ে, যা আপনার ধমনী এবং রক্তনালীর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখাই ভাল। নিয়মিত ব্যায়াম করুন। প্রচুর ফলমূল, শাকসবজি, বাদাম, বীজ এবং গোটা শস্য খান।

শরীরচর্চা করুন: কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে রোজ শরীরচর্চা বা ব্যায়াম করুন। শরীরকে অ্যাক্টিভ রাখা অত্যন্ত জরুরি। দিনের বেশিরভাগ সময় শুয়ে, বসে কাটাবেন না। মর্ণিং ওয়াক, সাঁতার কাটা, সাইকেল চালানো, এক্সারসাইজ, যোগব্যায়াম করতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ