বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাজার নিয়ন্ত্রণে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা ঝোলানো হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, আমরা ট্যারিফ কমিশনকে ১৫ দিন সময় দিয়েছি। আরও হয়ত ৭ দিন সময় লাগবে এ কাজে। ইতোমধ্যে খাবার, স্টিলসহ ৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছি আমরা। যাতে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যায়।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে সেটি যেন যৌক্তিক হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের ভোক্তা অধিদফতরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেয়ার জন্য।

ডিমের অস্থিতিশীল বাজার নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বাড়তিটা কতটা হওয়া উচিত, মুরগীর খাবারের মূল্য, পরিবহণ সব মিলিয়ে কত হবে সেটা ট্যারিফ কমিশন নির্ধারণ করে দিব। যেটা সবার জন্য যৌক্তিক হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ