শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে জেলায় পাঁচ দফা দাবিতে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সার্কিট হাউসে সিলেটের প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকে দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।

এ তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের অনুরোধ করেছেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি স্থগিত করছি।

বৈঠকে উপস্থিত ছিলেন— সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ