বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক বাজারে কমে এসেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

আজ বুধবার জ্বালানি পণ্যটির দামে এমন নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি মোকাবিলায় ব্যাংকগুলো সুদের হার বৃদ্ধি করায় এমনটা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৩৪ সেন্ট বা দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯২ ডলার ৮৩ সেন্ট। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩২ সেন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়ায় ৮৬ ডলার ৯৯ সেন্ট।

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রধান অর্থনীতিবিদ ফিলিপ ল্যান জানান, মূল্যস্ফীতিকে সামনে রেখে ব্যাংকটি তার সুদ হার বাড়িয়ে যাবে। তিনি বলেন, জ্বালানি তেলের উচ্চমূল্য ইউরোজোনে মূল্যস্ফীতিকে প্রভাবিত করে।

এদিকে, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) মনে করছে, চলতি বছরের শেষ প্রান্তিকে অর্থনীতির নেতিবাচক পরিস্থিতি ও চীনের দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে তেলের চাহিদা হ্রাস পাবে। কোভিড-১৯ এর কারণে চীনের অর্থনীতি অনেকটা সংকুচিত হয়ে যায়। ফলে দেশটির তেল আমদানি কমে আসে। এর আগে বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল চীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ