শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

মসজিদের শয়নকক্ষে ইমামের ঝুলন্ত লা*শ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় মো. আব্দুল হালিম (২৪) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সকালে দৌলতখান উপজেলার হাসমত বেপারীর মসজিদের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল হালিম ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মো. ফারুক ফরাজীর ছেলে। তিনি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের হাসমত বেপারীর বাড়ির মসজিদের ইমাম ছিলেন। তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

হালিমের ভগ্নিপতি রাশেদ জানান, রাত ১২টার দিকে আত্মীয়-স্বজনের মোবাইলে তার শ্যালক একটি এসএমএস বার্তা পাঠান। এসএমএস লিখা ছিল তিনি বেঁচে থাকবেন না। পরে তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। রাত সাড়ে ৩টার দিকে ওই মসজিদে গিয়ে আব্দুল হালিমকে তার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি। পরে দৌলতখান থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আব্দুল হালিম মসজিদে ইমামতির পাশাপাশি দৌলতখানের চর খলিফা মাদরাসায় পড়ালেখা করতেন। তিনি গত দুই বছর আগে বিয়ে করেছেন। তার চার মাস বয়সী একটি সন্তান রয়েছে। এক সপ্তাহ আগে তার স্ত্রী চার মাসের সন্তান রেখে চলে যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ