শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে ১৪ বয়সী শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরকে ওসমান আলী,
দিনাজপুর প্রতিনিধি:-

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ১৪ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছেন।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিমারা ইউনিয়নের চেংগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আনেস আলী (১৪) উপজেলার চেংগাড়ী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

পুলিশ ও গ্রামবাসী জানান, নিহত ওই শিশু মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনের ন্যায় তার পরিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পরে। পরের দিন সকালে শিশু আনেস আলী ঘুম থেকে উঠতে দেরি হওয়ায়, তার মা ঘরে ডাকতে গিয়ে দেখে। তার ছেলে নিজ ঘরের বর্গার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে আছে। এ সময় তিনি চিৎকার করলে গ্রামবাসীরা এগিয়ে আসে ঝুলন্ত লাশ উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ