শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ভোলায় সড়ক দূর্ঘটনায় মাদরাসার শিক্ষক ‍নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল খায়ের (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোলার দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট সংলগ্ম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক একই উপজেলা খায়ের হাট এলাকার বাসিন্দা। তিনি দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার খায়ের হাট সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাক্টরটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহতের মাথা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথার মগজ বাহিরে বের হয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ