মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মধ্যবিত্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইল তকি শাহ।।

পেটে আছে ক্ষিধে তবু হাত পেতে চায় না,
লজ্জাতে কারো কাছে ধরে নাকো বায়না।
যা-ই পায় তা-ই খায় সহে যায় মুখ বুজে,
মোটা চাল আর ডালে যায় ওরা সুখ খুঁজে।

যুগে যুগে যত আসে মহামারি-দুর্যোগ,
পিঠে বাঁধে চট ওরা পোহাতেই দুর্ভোগ।
ধনী গিলে নিজ ধন,গরিবেরা দান-ত্রাণ,
ওরা থাকে মশগুল বাঁচাতেই সম্মান।

শত ঝড়-ঝাপটায় হাসি-খুশী চিত্ত,
তবু দেখি লড়ে ওরা—মধ্যমবিত্ত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ