শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি>

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইসমাঈল (২৫) নামক এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি মাদারীপুর জেলায় একটি কওমি মাদরাসায় সহকারী শিক্ষকের দায়িত্বে ছিলেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের শশুর আব্দুল রহিম জানান, গত ২৯ আগস্ট ৪ দিনের ছুটি নিয়ে ইসমাঈল তার গ্রামের বাড়িতে আসেন। সোমবার সে তার কর্মস্থল মাদারীপুর যাওয়ার কথা ছিল। রোববার সকাল ৭টার দিকে সে ঘরে ফ্যানের সুইচ মেরামতের কাজ করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ