মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

ঝিনাইদহ পৌরসভার নির্বাচন ১১ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঝিনাইদহ পৌরসভার স্থগিত হওয়া নির্বাচন। এর আগে চলতি বছরের ১২ জুন একাধিক সংঘর্ষ, আচরণ বিধি ভঙ্গসহ নানা কারণে সদর পৌরসভা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আচরণ বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

আহসান হাবিব খান বলেন, ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের সকল প্রার্থীকে আচরণ বিধি সঠিক ভাবে মেনে চলতে হবে। আবারও আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচন সুন্দর সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দুইদিন আগে থেকেই দায়িত্ব পালন শুরু করবেন। সব কটি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন একাধিক সংঘর্ষ, আচরণ বিধি ভঙ্গসহ নানা কারণে সদর পৌরসভা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। যে নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল ওই মাসের ১৫ তারিখে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ