শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সোনাগাজীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

আজ সোমবার (২৯ আগস্ট) বিকেলে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীরা শহরের ভৈরব রাস্তার মোড়ে অবস্থান নিলে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় ইটের আঘাতে আহত হন জোষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশরুর রহমান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। সোনাগাজী শহরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ