শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বাবুই ও কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমজাদ হোসেন।।

গাঁয়ের হাটে বিকেল হতেই
বড্ড বেশি ভীড়।
ছোট্ট বাবুই চলছে একা,
খুঁজতে হবে নীড়।

হঠাৎ দেখে বিশাল একটা
শতবর্ষী গাছ,
তার গোড়াতে লাজুক কিশোর
উনুনে দেয় আঁচ।

খড়কুটোতে বোঝাই তাহার
উনুনের বাঁ পাশ,
তাই দেখিয়াই ছোট্ট বাবুই
পেলো নতুন আশ।

ক-খানা খড় পেলাম যদি
নয়তো ভীষণ মন্দ,
তাই ভাবিয়া বাবুই সাহেব
কন্ঠে জুড়ায় ছন্দ।

ভীড় দেখিয়া লাজুক কিশোর
ব্যস্ত ভাঁজা নিয়ে
এমন সময় সুযোগ বুঝে
বাবুই যায় এগিয়ে।

পাশ ফিরিতেই পাখি দেখে
কিশোর আঁটে ফন্দি,
ধরতে পারলে পুষবো তারে
খাঁচায় করে বন্দী।

এই ভাবিয়াই সযতনে
করলো খালি ঝুড়ি,
পাখি পেলে বেজায় খুশি
হবে তাহার বুড়ি।

নিশানা ধরে ঝুড়ি খানা
যে-ই না দিলো ছুঁড়ে
বিপদ বুঝে ছোট্ট বাবুই
অমনি গেলো উড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ