শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

২৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি সাইফুল ইসলাম ইমন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর। সন্তানের খোঁজ না পেয়ে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছেন বাবা-মা।

নিখোঁজ ইমন আনোয়ারা উপজেলার দক্ষিণ চাতরী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

গত ৩০ জুলাই সকালে ইমন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

এ ঘটনায় মঙ্গলবার আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মো. জাহাঙ্গীর আলম।

নিখোঁজ ইমনের বাবা জাহাঙ্গীর আলম বুধবার সকালে জানান, গত ৩০ জুলাই সকালে কাউকে কিছু না বলে আমার ছেলে ঘর থেকে বের হয়ে যায়। ছেলের খোঁজ পেতে এই ২৪ দিন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। তবে  কোথাও ছেলের সন্ধান পাইনি।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, ১২ বছরের এক মাদ্রাসাছাত্রের নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় জিডি করেছেন। তার খোঁজ পেতে চেষ্টা করছে পুলিশ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ