শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

বৃষ্টির জন্য কাপাসিয়ায় ইসতিসকার নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় দেশে বিরূপ আবহাওয়ার কারণে অনাবৃষ্টি, খরা ও প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ পড়েছেন এলাকাবাসী।

আজ শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার নেতৃস্থানীয় আলেমদের উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

জানা যায়, নামাজে ইমামতি করেন তরগাঁও তারতীলুল কোরআন মাদরাসার মোহতামিম মাওলানা আবদুস সামাদ খান, খুতবা পাঠ করেন বেফাক কর্মকর্তা মাওলানা আবদুল ওয়াহাব। দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাপাসিয়া দারুল উলুম মাদরাসার সাইখুল হাদিস মাওলানা আবদুল হাকিম।

এদিকে নামাজে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাইজুদ্দিন ফকির, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. মাহদুদুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ