শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

কক্সবাজারে ট্রলার ডুবি ৩ জেলের মরদেহের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আবু তৈয়ব নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুজনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (২০ আগস্ট) বিকেলে বঙ্গোপসাগরের সোনাদিয়ার কাছাকাছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে সমুদ্রে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারডুবির পর দুই দফায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন,  শনিবার বিকেলে তৈয়বের মরদেহ উদ্ধার করা হয়। আরও দুটি মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেছেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুজনের মরদেহ তীরে আনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ