শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

সুদের চাপে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহননকারী যুবকের নাম ফয়সাল আহমদ সৌরভ (২৫)। তিনি উপজেলার বালিজুরী পাতারি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার রাতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে ওই যুবক ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দিয়ে সুদখোরদের দায়ী করেন। এর কিছুক্ষণ পরই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৌরভ ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি গলায় ধরি দিলাম তুই রফিকের লাগি, আমাকে কাবু করে লাশ বানাইলি তুই ভালো থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লাখ টাকা সুদে আনছিলাম, তিন লাখ টাকা দেয়ার পরও এখনো সাড়ে ৩ লাখ টাকা পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম। ভালো থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো, মা বাবা ভাই বোন আমায় ক্ষমা করো, বউ তোমাকে কিছু বলার নেই ইতি এক কাপুরুষ।’

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই যুবক নিজ বাড়ির পাশেই একটি গাছে দড়িতে ঝুলছিলেন। পরে তাকে বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, স্বজনরা রাতে বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সৌরভকে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মরদেহ বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে এবং তার ফেসবুকে স্ট্যাটাস ও স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ