শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী ভাঙা প্রেস এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. হামিদুল ইসলাম মাহিম (৮) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা টেইলার্স মালিক মো. মনির হোসেন বলেন, আমার ছেলে মাদরাসায় পড়াশোনা করে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

মো. হামিদুল ইসলাম মাহিমের বাড়ি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার দিঘুলিয়া গ্রামে। স্থানীয় মারকাজুল উলুম মাদরাসায় নাজেরা বিভাগে পড়তো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ