মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

পাকা তালের পুষ্টিগুণ ও উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকা তালের তৈরি খাবার কমবেশি আমাদের সকলের বেশ প্রিয়। ইতোমধ্যে বাজারে পাকা তাল চলে এসেছে। পাকা তালের রস থেকে নানা ধরনের পিঠা-পায়েস তৈরি হয়। যা খেতেও বেশ দারুণ সুস্বাদু। তালের মধ্যে থাকা বিভিন্ন খনিজ উপাদান ও পুষ্টিগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

জেনে নিন পাকা তালের  স্বাস্থ্য উপকারিতা:

তালের পুষ্টিগুণ : পাকা তালের খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রামে জলীয় অংশ ৭৭.২ গ্রাম, খনিজ০.৭ গ্রাম, আঁশ ০.৫ গ্রাম, আমিষ ০.৭ গ্রাম, চর্বি ০.২ গ্রাম শর্করা ২০.৭ গ্রাম, ক্যালসিয়াম ৯ মিলিগ্রাম ও খাদ্য শাক্তি ৮৭ কিলোক্যালরী রয়েছে। তালের রস শ্লেষ্মানাশক। এটি মূত্রকর , প্রদাহ ও কোষ্ঠাঠিন্য নিবারণ করে। রস থেকে তৈরি তালমিসরি সর্দি কাশির মহৌষধ, যকৃতের দোষ নিবারক ও পিত্তনাশক।

তালের উপকারিতা: সদ্য আহরিত তালের রস পানীয়। প্রচন্ড গরমে তৃষ্ণা মেটায় তালের কচি শাঁস ও এর ভেতরের সুমিষ্ট পানি। পাকা তালের রস দিয়ে নানা ধরনের পিঠা, গুড়, মিশ্রি, ইত্যাদি তৈরি করা যায়। কচি তালের শাঁস খেতে মিষ্টি ও সামান্য গন্ধ আছে।

আজকাল তাল দিয়ে জিলাপি, রসমালাই, রোল, পুলি পিঠা, তালের বড়া ইত্যাদিও তৈরি করতে দেখা যায়। তাল-দুধ, তাল-মুড়ি, আঁটির ভেতরের সাদা শাঁস খুবই মুখরোচক খাবার। এসব খাবার খেলেও মুখের রুচি বাড়ে। হজমও হয় ভাল। পাকা তালের রস কনফেকশনারীতে শুকনো খাবার প্রস্তুত করনের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

তালের পিঠা: বর্ষার বিকেলে তালের পিঠার চেয়ে মজাদার আয়োজন আর হয় না। তবে পাকা তাল ছেঁকে তা থেকে রস আলাদা করার ঝামেলার জন্য অনেকেই এই আয়োজনে হাত দিতে দু’বার ভাবেন।

বলাই বাহুল্য, তালের পিঠার সবগুলো রেসিপি বিশ্লেষণ করে দেখা গেছে- যত ঝামেলা ঐ তাল ছেঁকে কাঁথ বের করাতেই। ধৈর্য ধরে একবার রস তৈরি করতে পারা মানে অর্ধেক কাজ গুছিয়ে ফেলা। বাকি থাকল কেবল অন্যন্য উপকরণগুলো ঠিকঠাক মেশানো। এরপর পিঠা তৈরির প্রক্রিয়া একদম পান্তা ব্যাপার। তালের রস থেকে যেসব পিঠা তৈরি হয় তার মধ্যে তালের বড়া, কলাপাতায় তালের পিঠা, তালের পাটিসাপটা বিশেষভাবে উল্লেখযোগ্য।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ