শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে তিন ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন।

শুক্রবার দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বনাঞ্চল। এ ছাড়া মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, গত বুধ ও বৃহস্পতিবার দুই থেকে আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হলেও আজ তিন ফুটের অধিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈ থৈ করছে। তবে এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, আজ মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে আজও স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হবে মোংলার নিম্নাঞ্চলসহ সুন্দরবন উপকূল।

তিনি বলেন, স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে আগামীকাল শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ