শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

খুলনা মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র জমিয়ত বাংলাদেশ খুলনা মহানগরীর কাউন্সিল ও সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৪ টায় আহলুস সুন্নাহ মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমেদ্বীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে সভাপতি, জুবায়ের আলীকে সাধারণ সম্পাদক ও হিজবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ