শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেট চাপায় শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি সদর উপজেলার খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শ্রাবন দেওয়ান (৬) নামে এক শিক্ষার্থী গেটের চাপায় নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন অভিভাবকরা। নিহত শ্রাবন দেওয়ান জেলা সদরের নারায়ণ খাইয়া পাড়ার প্রণয় দেওয়ান ও বাসনা চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থী শ্রাবন দেওয়ান সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করার সময় হঠাৎ গেটটি তার উপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে বিচার দাবী করেছে।

পুলিশের এএসআই গোবিন্দ চন্দ্র রায় জানান, স্কুলের গেটটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিলো। গাছের খুঁটি দিয়ে গেটটি আটকে রাখা হয়েছিলো। স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করে এলাকাবাসী।

খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।

শিক্ষা অফিসার ফাতেমা মেহের স্কুলের গেট চাপা পড়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ