শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

শরীয়তপুরে তেল মাপে কম দেওয়ায় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগ উঠায় শরীয়তপুরে দুই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৭ আগস্ট) বিকেলে শরীয়তপুর শহরের মেসার্স হাজী আ. জলিল ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও মেসার্স গ্লোরী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী জানান, দু’টি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রয়ে একাধিক মেশিনে ক্ষেত্রভেদে প্রতি ৫ লিটারে ৮০ থেকে ১৮০ মিলি লিটার কম দিতে দেখা যায়।

এ কারণে উভয় ফিলিং স্টেশনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৮ ধারায় এক লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ