শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। জাকির উসমান ।।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
টিনের ঘরের চালে
বৃষ্টি পড়ে ঝামুর ঝুমুর
কদম কেয়ার ডালে।

বৃষ্টি পড়ে রাস্তা ঘাটে
বৃষ্টি খালে বিলে
বৃষ্টি পড়ে সবুজ মাঠে
এবং নদী ঝিলে।

বৃষ্টি পড়ে পাখির নীড়ে
বৃষ্টি গাছের পাতায়
বৃষ্টি পড়ে বুড়ো দাদুর
কালো রঙের ছাতায়।

বৃষ্টি পড়ে ডিঙি নায়ে
বৃষ্টি মাঝির বৈঠায়
বৃষ্টির ছড়া পড়ে খোকা
হাতের খোলা বইটায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ