শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবধরণের জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ। বিদ্যুৎ লোডশেডিং এ মানুষ বিপর্যস্ত, নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের দাম বেড়েই চলছে। কোনোভাবেই সরকার নিয়ন্ত্রন করতে পারছে না, এর মধ্যে সবধরণের জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।

সরকার গত নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে ১৫ টাকা বৃদ্ধি করেছিলেন। তখন দাম নির্ধারণ করা হয় ৮০ টাকা লিটার। ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ, লঞ্চ ভাড়া বাড়ানো হয় ৩৫ শতাংশ যা তেলের দাম বাড়ানো হারের চেয়ে অনেক বেশি।

আবার জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫০ শতাংশের কাছাকাছির বাড়ানোর ফলে জনজীবনে চরম দূর্ভোগ নেমে আসবে। পরিবহন ভাড়াসহ সবজিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। মানুষের জীবনে নেমে আসবে ভয়াবহ সংকট।

নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের কথা ভাবুন। মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো সমন্বয় নেই। এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে মানুষ নিজেদের জীবন বাঁচাতে অন্যপথ বেঁচে নিবে। তখন সমাজ ও রাষ্ট্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হলেও হঠাৎ করে আমাদের দেশে কেনো তেলের দাম বৃদ্ধি করা হলো তা আমাদের বোধগম্য নয়। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মুফতী ইমাম হোছাইনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন- সহ সভাপতি হাফেজ মাওলানা আবুল বাশার, সহ সভাপতি মাওলানা ইবরাহীম, মাওলানা দেলোয়ার হোছাইন, মাওলানা আমান উল্লাহ মুন্সি, হাফেজ মামুন, মুফতী ইলিয়াস রাজাপুরী, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা তামীম, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মোফাজ্জল, মাওলানা উরওয়া, মাওলানা ইমরান হোছাইন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ