শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ

শায়খুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা উদ্বোধন ২৭ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: শায়খুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদানের আয়োজন করা হয়েছে।

জানা যায়, আগামী ২৭ জুলাই বুধবার সকাল ৯টায় চাঁদপুর, শাহরাস্তি মেহের উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন হবে। রোগী দেখবেন ডা. জহির উদ্দীন আহমদ, ডা. মো: সালি আলআমিন।

উক্ত চক্ষু শিবিরে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠিতব্য চক্ষু শিবির বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নামে প্রতিষ্ঠত শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিবাসীর জন্য চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসার কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা চাই এলাকার বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পাক। ইনশাআল্লাহ আরও এরকম খেদমত আল্লাহ যেন এই ফাউন্ডেশন দিয়ে আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ