শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রোদে পুড়ে ত্বকে কালচে দাগ? কী করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উজ্জ্বল ও তরতাজা ত্বক সবাই চান। এই কারণে সবাই কত কী করেন। কেউ কেউ নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং করেন। এর সঙ্গে আছে বিভিন্ন ফেসপ্যাকের ব্যবহারও। কম খরচে ত্বক উজ্জ্বল করতে চাইলে ব্যবহার করতে পারেন তেঁতুল। এতে থাকা ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ত্বকের জন্য উপকারী।

ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন তেঁতুল-

হলুদ-তেঁতুলের ফেস প্যাক : পরিমাণ মতো তেঁতুল গরম পানিতে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ক্বাথ বার করে নিন। দু’চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর পানি দিয়ে দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

মধু-বেসন-তেঁতুলের ফেসপ্যাক : ১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। এই প্যাক সারা মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিয়ে দশ মিনিট রাখুন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক থাকলে এই ফেসপ্যাক বেশ উপকারী।

তেঁতুলের স্ক্রাব : ২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার ও ১ চা চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলি দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ