মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বিফ দম কাচ্চি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদে বিভিন্ন পদের খাবার রান্না করা হয়। আসে অনেক মেহমান। নতুন নতুন খাবার খাইয়ে অবাক করার প্রবনতা কমবেশি সবার মধ্যে থাকে। এবার ঈদে তৈরি করতে পারেন গরুর মাংসের সুস্বাদু কাচ্চি।

উপকরণ: দেড় কেজি গরুর মাংস, বাসমতি চাল আধা কেজি, টক দই ২ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, আদা বাটা চার চা চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, জিরা বাটা ২ চা চামচ, পেঁয়াজ ২ কাপ কুঁচি, ১ কাপ পেঁয়াজ বেরেস্তা, সয়া সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ।

লাল মরিচ গোটা ৪ টি, কাঁচা মরিচ ৮ টি, মালাই ৪ চামচ, গুঁড়া দুধ ৪ চামচ, তেজপাতা ৪ টি, বড় এলাচ ৬ পিস, শাহী এলাচ ২ টি, দারুচিনি ৬ টি, লবঙ্গ ৮ টি, শাহ জিরা ২ চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ চা চামচ , স্টার ২ টি, জয়ফল ১ টি, জয়ত্রী আধা চা চামচ, আলুবোখারা ১০ টি, আটা ২৫০ গ্রাম, ১২ টি কাবাব চিনি,এক কাপ গাওয়া ঘি, কাঠবাদাম ৪ টি, কাজুবাদাম ১০ টি

প্রস্তুত প্রণালি: প্রথমে মাংস ধুয়ে নিন। এবার মাংসে লবণ মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর মাংসটা আবার ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসে টক দই, লেবুর রস, ওয়েস্টার সস, সয়া সস, টমেটো কেচাপ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাসহ সব মসলা মিশিয়ে দেড় থেকে দুই ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার একটি পাত্রে দেড় কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি নিন। এর মধ্যে শাহ জিরা, কাবাব চিনি ৬ টুকরো দিয়ে আধা চামচ লেবুর রস, চার চামচ ঘি যোগ করে তাতে চাল ঢেলে দিন। এবার ঢাকনা দিয়ে চাল অর্ধ সিদ্ধ করুন।

আরেকটি পাত্রে ২ টেবিল চামচ তেল, চার চামচ ঘি দিয়ে তাতে দুই কাপ পেঁয়াজ ঢেলে দিন। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিন। এবার নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নিন। সিদ্ধ করার জন্য অল্প করে পানি দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট পর ঢাকনা খুলুন।

যখন পানি তিন ভাগের দুই ভাগ শুকিয়ে যাবে তখন অর্ধ সিদ্ধ করা চাল ঢেলে দিন। এবার চার চামচ ঘি, দুই চাচম গোলাপ পানি, বাদাম কুচি দিয়ে হাড়ির ঢাকনা আটা দিয়ে সিল করে দিন। হাড়ি অল্প আঁচে দমে রাখুন। যদি সম্ভব হয় হাড়ির উপরে কিছু কাঠকয়লা দিন। ৩০ মিনিট পর গরম গরম পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ