শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রেসিপি: গরুর মাথার মাংস ভুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহা মানেই নানান পদের গরুর মাংস রান্না। সকাল, দুপুর কিংবা রাত–সব বেলায়ই গরুর কোনো না কোনো পদ থাকেই।

অনেকে সময় স্বল্পতা আর অতিরিক্ত ঝুটঝামেলা এড়িয়ে চলার জন্য এক বা দুই পদের বেশি মাংস রান্না করতে চান না। আবার অনেকে রান্না করতে চাইলেও রেসিপি না জানার কারণে মজাদার গরুর মাংসের খাবার খাওয়া থেকে বঞ্চিত হন।

গরুর মাংস রান্নার কিছু সহজ রেসিপি রয়েছে, যা জানলে আপনিও খেতে পারবেন মজাদারসব গরুর মাংসের খাবার। তেমনই একটি খাবার গরুর মাথার মাংস ভুনা। আসুন জেনে নেই, গরুর মাথার মাংস ভুনার রেসিপি।

গরুর মাথার মাংস ভুনা: গরুর মাথার মাংস পছন্দ করেন না, এ রকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু গরুর মাথা রান্না করা কিন্তু খুব সহজ নয়। সঠিক পদ্ধতিতে আর সঠিক মসলার ব্যবহারেই পারে গরুর মাথার মাংসকে বাড়তি স্বাদ দিতে। তাই চলুন দেখি গরুর মাথা রান্নার সহজ উপায়।

উপকরণ: গরুর মাথার মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল আধা কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ২টি ও গরম মসলা গুঁড়া ১ চা-চামচ।

প্রস্তুত প্রণালি: তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে হলুদ গুঁড়া, তেজপাতা, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো দিয়ে কষাতে হবে। তারপর পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ