বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

শ্রীলঙ্কায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে ৫৫০ রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় ফের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দেশটির নাগরিকদের দুর্ভোগ আরও বাড়বে। এদিকে ঋণ সহায়তার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শ্রীলঙ্কায় পৌঁছেছেন।

রোববার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সিলন পেট্রলিয়াম করপোরেশন (সিপিসি) রোববার ডিজেলের দাম বাড়ানোর কথা জানিয়েছে। ডিজেলের দাম লিটারে ১৫ শতাংশ বাড়িয়ে ৪৬০ রুপি করা হয়েছে। অন্যদিকে পেট্রলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি করা হচ্ছে।

শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান, তেলের নতুন চালান কবে আসবে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই। তার এমন ঘোষণার এক দিন পরেই জ্বালানির দাম বাড়ানো হলো।

এসময় উইজেসেকেরা গাড়িচালকদের কাছে ক্ষমা চেয়েছেন ও তাদের পাম্পিং স্টেশনের বাইরে দীর্ঘ লাইনে না দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। এদিকে সরবরাহ পুনরুদ্ধারের আশায় অনেকে তাদের যানবাহন সারিবদ্ধভাবে রেখে গেছে।

সরকারি একটি সূত্র জানিয়েছে, দ্বীপ রাষ্ট্রটিতে মাত্র দুই দিনের জন্য তেলের সরবরাহ রয়েছে। তাই কর্তৃপক্ষ এটি প্রয়োজনীয় পরিষেবার জন্য সংরক্ষণ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ