মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার

ডায়াবেটিস রোগীদের কি কাঁঠাল খাওয়া ঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঁঠাল অনেকেরই পছেন্দের ফল। মিষ্টি ও রসালো স্বাদের এই ফলটি ডায়াবেটিস রোগীদের খাওয়া ঠিক কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। কারণ ডায়াবেটিস রোগীদের অনেক সময় অনেক খাবার এড়িয়ে চলতে বলা হয়। বিশেষ করে তাদের মিষ্টি জাতীয় খাবার ও ফলমূল খেতে হয় অনেক নিয়ম মেনে।

পুষ্টিবিদরা বলছেন, কোনও খাবারে দেহে শর্করার মাত্রা কতটা বৃদ্ধি পায় তা মাপা হয় মূলত গ্লাইসেমিক সূচকের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, ১০০-র মধ্যে কাঁঠালের গ্লাইসেমিক সূচকের মান প্রায় ৫০ থেকে ৬০। অর্থাৎ কাঁঠালের গ্লাইসেমিক সূচক মাঝারি। পাশাপাশি কাঁঠালে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যা পাচন প্রক্রিয়ার গতি কমিয়ে দেয়। যার ফলে হঠাৎ করে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় আশঙ্কা কমে। সব মিলিয়ে ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে কাঁঠাল খেতে পারেন। তবে সবার রোগের তীব্রতা সমান নয়, তাই কাঁঠাল যদি খেতেই হয়, তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।

বিশেষজ্ঞরা আরও বলছেন, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের এই ফল এড়িয়ে চলা উচিত। বিশেষ কিছু ক্ষেত্রে কাঁঠালের প্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। কিডনির সমস্যা থাকলেও খাওয়া ঠিক নয়। কারণ, কাঁঠাল রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ