বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ এমপি  রাকসুর ১৩ লাখ টাকা নিলেন ভিপি, হিসাব দিলেন ৯৯ হাজারের প্রখ্যাত দুই আলেমের সাক্ষাতে মুফতি শামায়েল নদভী কারাগার থেকে হাসপাতালে ইমরান, নেপথ্যে কি ‘গোপন চুক্তি’? রাষ্ট্রপতি নির্বাচনে ৮৮ ভোট পেলেন অলি আহমদ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরিয়া নিয়ে বাড়ছে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের কড়া হুঁশিয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ইসলামী আন্দোলনের এমপি   

দৈনিক আক্রান্ত ছাড়িয়েছে ৭ লাখ, মৃত্যু ১ হাজার ৩শ’র ওপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ১৭৪ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯১ জনের। তাছাড়া এই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৭ হাজার ১৭৪ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য।

শুক্রবার বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল জার্মানি। এই দিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৯০ জন।

অন্যদিকে, এদিন এই রোগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৪ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩২৪ জন।

জার্মানি ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১ লাখ ২ হাজার ১১৬ জন, মৃত ২৩৭ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৭৯ হাজার ২৬২ জন, মৃত ৪৯ জন), ইতালি (নতুন আক্রান্ত ৫৫ হাজার ৮২৯ জন, মৃত ৫১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ৬৬৭, মৃত ৪২ জন), যুক্তরাজ্য (মৃত ৬৮ জন, নতুন আক্রান্ত ১৬ হাজার ৪৭৩ জন), স্পেন (মৃত ৬৫ জন, নতুন আক্রান্ত ২২ হাজার ৭২৮ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৭৬৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ৫১৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ২৫২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারির দুই বছরে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ২৮৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪৯ হাজার ২৫২ জন।

এছাড়া এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫২ কোটি ৩১ লাখ ২৪ হাজার ২৬৫ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ