বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ এমপি  রাকসুর ১৩ লাখ টাকা নিলেন ভিপি, হিসাব দিলেন ৯৯ হাজারের প্রখ্যাত দুই আলেমের সাক্ষাতে মুফতি শামায়েল নদভী কারাগার থেকে হাসপাতালে ইমরান, নেপথ্যে কি ‘গোপন চুক্তি’? রাষ্ট্রপতি নির্বাচনে ৮৮ ভোট পেলেন অলি আহমদ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরিয়া নিয়ে বাড়ছে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের কড়া হুঁশিয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ইসলামী আন্দোলনের এমপি   

ইসরা*য়েলি সেনাদের গুলিতেই নিহ*ত হন সাংবাদিক শিরিন: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।

শুক্রবার (২৪ জুন) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এ কথা বলেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেনেভায় সাংবাদিকদের রাভিনা শামদাসানি বলেন, সাংবাদিক শিরিনকে হত্যা এবং তার সহকর্মী আলী সামৌদিকে আহত করা গুলি ইসরায়েলি সেনাদের কাছ থেকে এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিরাদের গুলিতে তার মৃত্যু হয়নি।

গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন আল-জাজিরার শিরিন আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি তার মাথায় লাগে। এ সময় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ