বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘সরকারের ব্যর্থতা ও নতজানু পররাষ্ট্রনীতি বন্যা পরিস্থিতির জন্য দায়ী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতীয় পানি আগ্রাসন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা ও নতজানু পররাষ্ট্রনীতি দেশের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট তীব্র বন্যা সংকট ও মানবেতর পরিস্থিতির জন্য দায়ী বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এমন্তব্য করেন।

নূরুল করীম আকরাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ক্ষমতাসীন সরকারের সফলতার আষাঢ়ে গল্প যে অন্তঃসারশূন্য তা করোনা থেকে বন্যা, সকল দুর্যোগেই প্রমানিত হয়েছে। দুই দফা বন্যায় ভোগান্তির শিকার সুনামগঞ্জ ও সিলেটে বন্যার পূর্বাভাস থাকলেও একদিনের বাড়তি পানিতে ভেসে গেছে বিস্তীর্ণ জনপদ। তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ, চিকিৎসা সেবাসহ সবধরনের যোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। তীব্র খাদ্য সংকট, উদ্ধার তৎপরতায় দেরি হওয়া ও সকল সেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এমন চিত্র ডিজিটাল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা প্রমাণ করে।

তিনি আরও বলেন, নদীপ্রবাহের সাথে বাংলাদেশের মানুষের জীবনপ্রবাহ জড়িত। ভারত আন্তর্জাতিক নদীর সকল নিয়ম-কানুন লঙ্ঘন করে একতরফাভাবে উজানে বাঁধ দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকায় শিকল পড়িয়ে রেখেছে। আগ্রাসী নীতিতে ইচ্ছা ও প্রয়োজন হলেই ভারত সেই শিকল খুলে নিজেদের স্বার্থে খরার সময় মরুভূমি আর বর্ষার সময় পানির নীচে ডুবিয়ে মারছে।

কেন্দ্রীয় সভাপতি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন সরকারের ভারতপ্রীতি ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে নানা সংকটে সর্বস্বান্ত হচ্ছে জণগণ। নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে একটি জাতি আত্মনির্ভরশীল হতে পারে না।

বাংলার ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার্থে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ