বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র মদিনা মুনাওয়ারায় আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাঁরা হলেন আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। গতকাল মঙ্গলবার রাতে মদিনায় দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মক্কা-মদিনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় জনে।

আজ বুধবার সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতেরা হলেন- রংপুর পীরগাছার মো. আব্দুল জলিল খান (৬২) এবং ঢাকার বিউটি বেগম (৪৭)। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে হজ পালন করতে এসেছিলেন।

জানা যায়, আব্দুল জলিল খান মঙ্গলবার রাতে মদিনার মসজিদে নববীর ৩৮ নম্বর গেটের কাছাকাছি রিয়াজুল জান্নাহ’য় প্রবেশের সময় মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর- বিএক্স০৫৫২৬১৪। আর বিউটি বেগম স্থানীয় সময় মঙ্গলবার ভোরে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর- ইএ০০০৯৫৮৪।

বুধবার সকাল পর্যন্ত ২৮ হাজার ৩০৯ জন হজযাত্রী মক্কা-মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার পৌঁছেছেন ২৪ হাজার ৯২৪ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ