সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন

৫ দিন পর মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাঁচ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ- মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে পড়া হাওর এক্সট্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এরপর থেকে মোহনগঞ্জ- ময়মনসিংহ রেলপথে সবগুলো ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে বুধবার বারহাট্টার ইসলামপুর এলাকায় বন্যার পানিতে ভেঙে পড়া কালভার্টটি মেরামত করে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ৮৭ কিলোমিটার রেলপথ। ওই পথে ট্রেনের যাত্রাবিরতির জন্য ১২টি স্টেশন আছে। এর মধ্যে নেত্রকোনার অংশে রেলওয়ে স্টেশন আছে নয়টি। জেলার সাথে ঢাকার দুটি আন্তনগর, দুটি লোকাল ও একটি কমিউটার ট্রেন চলাচল করে।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি গত শনিবার ভোরের দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়।

ওইদিন সকালে বারহাট্টার ইসলামপুর এলাকায় একটি রেলওয়ে বক্স কালভার্ট বন্যার পানির চাপে ভেঙে যায়। এ সময় মোহনগঞ্জের উদ্দেশে যাওয়া ২৬২ নম্বর লোকাল ডাউন ট্রেনটি বারহাট্টা স্টেশনে আটকা পড়ে। ওই ট্রেনটিকে ঘুরিয়ে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে নেত্রকোনা বড়স্টেশন থেকে মোহনগঞ্জ পযর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল থেকে ওই রেলপথে ট্রেন চলাচল শুরু করে।

বারহাট্টা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী জানান, বলেন, বন্যার পানির চাপে রেলপথের ইসলামপুর এলাকায় ভেঙে যাওয়া কালভার্টটি বুধবার সন্ধ্যায় মেরামত করা হয়েছে। আজ সকাল থেকে ময়মনসিংহ- মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ