বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

হজের সুযোগ পাচ্ছেন আরও ২৪১৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজ কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জনকে হজ করার অনুমতি দিয়েছে সৌদি আরব।

বুধবার (২২ জুন) রাতে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে আরও ২ হাজার ৪১৫ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৬০ হাজারে পৌঁছাল।

হজযাত্রীদের মধ্যে ৪ হাজার জন সরকারি হজ ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ৮ জুলাই হজ হতে পারে।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৯২৪ জন। এদিকে সৌদি গিয়ে এ পর্যন্ত ছয় হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২০১৯ সালে প্রায় ১ লাখ ২৭ হাজার বাংলাদেশিকে হজ করার অনুমতি দেয়া হয়েছিল। তবে করোনা মহামারিতে গত ২ বছর সীমিত আকারে হজ পালিত হয়। তবে এবছরও হজ পালনে হজ যাত্রীদের বয়সসীমা বেঁধে দেয়া হয়। যাদের বয়স ৬৫ বছরের নিচে তারাই কেবল হজে যেতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ