শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

দুইদিন পর রাঙামাটিতে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুদিন পর রাঙামাটির ৫ উপজেলায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ জুন) উপজেলার সুবলং পয়েন্টে স্রোতের তীব্রতা কমে যাওয়ায় স্বাভাবিক হয় লঞ্চ চলাচল।

এর আগে সোমবার (২০ জুন) ওই রুটে তীব্র স্রোতের কারণে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম।

তিনি বলেন, অতিবৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোত দেখা যায়। এ কারণে যাত্রী নিরপত্তার জন্য দুদিন রাঙামাটির ৫ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ থাকে। বুধবার সুবলং পয়েন্টে স্রোতের তীব্রতা কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল।

বুধবার সকাল থেকে জেলার ৫ উপজেলায় উদ্দেশে লঞ্চ ছেড়ে গেছে। একইভাবে উপজেলা থেকেও ছেড়ে আসার খবর পাওয়া গেছে।

গত কয়েক দিনের অতিবৃষ্টিতে ভারত থেকে নেমে আসা ঢলে পানির তীব্র স্রোত দেখা দেয় কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে। এতে দুর্ঘটনা এড়াতে পাঁচ উপজেলার সঙ্গে জেলা সদরে লঞ্চ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন।

পরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা কিছুটা কমে। এর ৪৮ ঘণ্টা পর আবারো চালু হয় লঞ্চ চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনদ্দীন সেলিম জানান, কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোত দেখা দেয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে সোম ও মঙ্গলবার ৫ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেশ কিছুটা বাড়ায় স্রোতের তীব্রতা কমেছে; যার কারণে ৪৮ ঘণ্টা পর আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রসঙ্গত, জেলা সদরের সঙ্গে লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম নৌপথ। এ পথে প্রতিদিন ৩০টি লঞ্চ চলাচল করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ