বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

শুক্রবার পর্যন্ত আসাম-মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতি আগের মতোই আছে।

ভারতের আবহাওয়া অফিস সোমবার এ অঞ্চলের সাতটি রাজ্যের জন্য নতুন করে বজ্রসহ বৃষ্টি, ঝড়, ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এখন পর্যন্ত আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে মোট ১৩১ জন মারা গেছে বন্যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরার এলাকায় বজ্রসহ বৃষ্টি, ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে।

আসামের ৩০ জেলায় অন্তত ৪২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘালয়েরও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাডের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ