শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নেত্রকোনায় বন্যার্তদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুরের নেতৃত্বে দূর্যোগ সহায়তা টিম ত্রাণ সহযোগিতা ও নগদ অর্থ প্রদান কর্মসূচি পালন করা হয়।

দূর্যোগ সহায়তা টিমে আরও যারা ছিলেন- কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশার আজিজী, কেন্দীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, নেত্রকোনা জেলার সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন সহ থানা দায়িত্বশীলবৃন্দ।

এ সময় ইউসুফ আহমাদ মানসুর বলেন, বানভাসী মানুষের কষ্টের কথা ভাষায় প্রকাশ করার মতো নয়। একটু আশ্রয় নেই, বিশুদ্ধ পানি নেই, ক্ষুধা নিবারণের খাদ্য নেই এবং নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিভ্রাটে আপনজনদের সাথে যোগাযোগও হয়েছে ব্যাহত, পানির নিচে তলিয়ে গেছে সহায়-সম্বল আর স্বপ্ন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীরা চেষ্টা করছে তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর। একটু শুকনো খাবার, ঔষধ, কিছু নগদ অর্থ ও প্রয়োজনীয় দূর্যোগকালীন সামগ্রী পৌছে দেয়ার।

তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের নেতৃত্বে সিলেট বিভাগের বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ