শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নাসিরনগরে ২১ বিদ্যালয় বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বানের পানি বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। পানিবন্দি হয়ে পড়ায় উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় মঙ্গলবার এক ঘোষণায় এসব প্রতিষ্ঠান বন্ধের কথা জানায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পানিতে উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা, বিদ্যালয়ের আঙিনা তলিয়ে গেছে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ১২টি ও চাতলপাড় ইউনিয়নের আরো ১০-১২টি বিদ্যালয়ে যেকোনো মুহূর্তে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের দিকেও নজর রাখা হয়েছে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল আলম জানান, পানিবন্দি হয়ে পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ