বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রথম ভূমিকম্পের আধঘণ্টা পরে ফের কম্পন অনুভূত হয়। সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ভূমিকম্প হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মাটির নিচে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। হুয়ালিয়েন শহরের ৩৮ কিলোমিটার দূরে এই কম্পন হয়েছে। তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বহু দূর পর্যন্ত তার রেশ ছড়িয়ে পড়ে।

কম্পনের আধঘণ্টা পরে ফের ভূমিকম্প অনুভূত হয় কোনো কোনো এলাকায়। তবে তার মাত্রা খুব বেশি ছিল না। সাধারণত এমন কম্পনের পর সুনামি সতর্কতা জারি হয়। তবে এদিন এখনো পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মহাদেশীয় প্লেটের অবস্থানের কারণে তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ২০১৬ সালের ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ১৯৯৯ সালে মৃত্যু হয়েছিল দুই হাজারেরও বেশি মানুষের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ