বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

বন্যায় আসাম ও মেঘালয়ে ১১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক; ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বন্যা পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না। বন্যায় অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আসামে ৮০ জনের ও মেঘালয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।

রোববার আসাম ও মেঘালয়ে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এই ১০ জনের মধ্যে আটজন আসামের ও মেঘালয়ের দু'জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ১২ জনের খোঁজ মিলছে না। সব মিলিয়ে আসামে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০। প্রায় ৩৭ লাখ বাসিন্দা এই বন্যার জেরে ক্ষতির মুখে পড়েছেন। বন্যার জেরে প্রায় ১.৫৬ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রায় ৫১৪টি ত্রাণ শিবির করা হয়েছে। সেখানে তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন।

বন্যার জেরে ১৭২,৯৯২ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আসামে ৩৭.২ মিমি বৃষ্টি হয়েছে। বরাক উপত্যকার তিন জেলা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় রাস্তা ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই যোগাযোগের জন্য সরকার শিলচর-গুয়াহাটি বিমান পরিষেবা চালু করেছে।

মেঘালয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুর খবর মিলেছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু খবর মিলেছে। প্রায় ৯৬টি গ্রামের ৪৭ হাজার মানুষ ক্ষতির মুখে পড়েছেন। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৬টি ত্রাণ শিবিরে ৪২৬২ দুর্গত আশ্রয় নিয়েছেন।

এদিকে বন্যা পরিস্থিতির জেরে বহু রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নাগাল্যান্ড ও মণিপুরে কোনও মৃত্যুর খবর নেই। তবে মণিপুরে ৩৭ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ