শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

তিন দিন পর সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহর থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। ফলে ৩ দিন পর শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হাসপাতাল, কারাগার, জেলা প্রশাসক কার্যালয়, সদর থানা রয়েছে।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।

তিনি বলেন, পৌর শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আরও এলাকায় দেওয়ার জন্য কাজ করছি। তবে যেসব এলাকার পানি এখনো নামেনি, সেখানে বিদ্যুৎ সরবরাহ পরে স্বাভাবিক হবে।

এর আগে সিলেট, বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে পুরো সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ