শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

গড়ে প্রতিদিন ৮টির বেশি সংসার ভাঙছে নারায়ণগঞ্জে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জে বেশ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদের সংখ্যা। প্রতিদিন গড়ে ৮-এর বেশি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে।

যৌতুকের জন্য নির্যাতন, মাদকাসক্তি, বিবাহবর্হিভূত সম্পর্ক, দ্বিতীয় বিয়ে, পারিবারিক কলহ, অভাব-অনটন, বনিবনা না হওয়াসহ নানা কারণে এ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে।

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্র বলছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী মুসলিম শরিয়াহ মোতাবেক নারায়ণগঞ্জে বিয়ের রেজিস্ট্রি হয়েছে ৮ হাজার ১৮৩টি। এর মধ্যে বিচ্ছেদ হয়েছে ৩ হাজার ১৪২ জনের। সে হিসাবে প্রতিদিন গড়ে আটটির বেশি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।

২০২০ সালের একটি তথ্য বলছে, ওই বছর জেলায় ৭ হাজার ৩২৬টি বিয়ে রেজিস্ট্রি হয়। তার মধ্যে বিচ্ছেদ হয়েছে ২ হাজার ৫৬৩টি। ২০১৯ সালে ৯ হাজার ৭১৫টি বিয়ের রেজিস্ট্রি হয়েছে। এর মধ্যে বিচ্ছেদ হয়েছে ৩ হাজার ২৯৮টি।

এর আগের বছর ২০১৮ সালে ১০ হাজার ১২৩টি বিয়ে রেজিস্ট্রি হয়েছে। বিচ্ছেদ হয়েছে ৩ হাজার ৪৮৩টি। এসব পরিসংখ্যান বলছে নারায়ণগঞ্জে বেশ আশঙ্কাজনক হারে বেড়েছে বিবাহবিচ্ছেদ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তালাকবিষয়ক বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সচিব মোহাম্মদ হান্নান মিয়া জাগো নিউজকে বলেন, ‘গত এক বছরে আমাদের এখানে বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে মোট ৯৮১টি। সবগুলো আবেদন বিচ্ছেদে পরিণত হয়েছে।’

বিবাহবিচ্ছেদের কারণ সম্পর্কে জানতে ফাহমিদা জান্নাত নামের এক নারীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ