বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

জেনিনে তিন ফিলিস্তিনি নিহত, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

শুক্রবার ভোররাতে প্রায় ৩০টি ইসরায়েলি সামরিক যান জেনিনে হামলা চালায় এবং শহরের পূর্বাঞ্চলের আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। এরপর ইসরায়েলি সেনারা ওই গাড়ির ভেতরে বসে থাকা চারজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের মধ্যে তিনজন নিহত এবং চতুর্থজন গুরুতর আহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন, বারা লাহলোহ (২৪), ইউসুফ সালাহ (২৩) ও লাইথ আবু সুরুর (২৪)।

সূত্র : আল-জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ