শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

বিদ্যুৎ-সংকটে অস্ট্রেলিয়ায় বাসাবাড়িতে দুই ঘণ্টা বাতি বন্ধ রাখার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্ট্রেলিয়া এখন বিদ্যুৎ-সংকটে ভুগছে। পরিস্থিতি সামাল দিতে নিউ সাউথ ওয়েলস প্রদেশের বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। একই সঙ্গে সেখানে প্রতিদিন সন্ধ্যায় দুই ঘণ্টা বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

রাজধানী ক্যানবেরায় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ক্রিস বোয়েন বলেন, সম্ভব হলে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখবেন। তিনি আত্মবিশ্বাসী যে বিদ্যুৎ-বিচ্ছিন্নতা এড়ানো যাবে।

এই সংকটের পেছনে কারণও রয়েছে। চলতি বছরের শুরুর দিকে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড প্রদেশের কয়েকটি কয়লার খনি পানিতে তলিয়ে যায়। এ ছাড়া প্রযুক্তিগত কারণে দুটি খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়ে যায়। খনিগুলো থেকে নিউ সাউথ ওয়েলসের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ হয়ে থাকে।

এ মুহূর্তে নানা সমস্যার মুখে অস্ট্রেলিয়ার চার ভাগের এক ভাগ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী কয়লা ও গ্যাসের দাম বেড়েছে। ফলে অস্ট্রেলিয়ার কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ বেড়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ