শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

বিপদসীমায় তিস্তার পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারী বর্ষণ ও উজানের ঢলে উত্তর জনপদের তিস্তা নদীর পানি বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। পাশাপাশি উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) নীলফামারীর ডালিয়া পয়েন্টের দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজে সকাল ৯টায় নদীর পানি বিপদসীমায় পৌঁছে যায়। এর আগে সকাল ৬টায় এই পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার দশমিক ৩ সেন্টিমিটার নিচে ছিল। ডালিয়া পয়েন্টে তিস্তার বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি সকাল ৯টায় বিপদসীমা বরাবর প্রবাহিত হলেও পানি আরও বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকা ব্যারাজ এলাকায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

অপর দিকে উজানের ভারতের অংশের তিস্তায় ওপারের হলুদ সংকেট জারি করেছে। ভারতের দো-মহনী পয়েন্টে তিস্তার পানি ৮৫ দশমিক ৭৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে ভারতীয় ওয়েবসাইড সূত্রে জানা গেছে। দো-মহনী পয়েন্টে বিপদসীমা ৮৫ দশমিক ৯৬ মিটার।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের তিস্তা নদীর চর গ্রামগুলো তলিয়ে যেতে শুরু করেছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা নিশ্চিত করে জানান।নদী সংলগ্ন এলাকার বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ