বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

করোনা বাড়ছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫ শতাংশ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৬ জনে পৌঁছেছে।

এছাড়া এ সময়ে করোনায় কেউ মারা যায়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই অপরিবর্তিত রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। সূত্র: ইউএনবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ