শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

এক মাসে ভারতের বাণিজ্য ঘাটতি আড়াই হাজার কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের মে মাসে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়েছে। অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়েছে। জানা গেছে, এসময়ে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে এক বছর আগের তুলনায় প্রায় আড়াই হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। বুধবার (১৫ জুন) দেশটির সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে। বছরভিত্তিতে আমদানি ৬২ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ছয় হাজার তিনশ কোটি ডলারের বেশিতে দাঁড়িয়েছে। অন্যদিকে রপ্তানি ২০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে প্রায় চার হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

তাছাড়া মে মাসে ভরতের মার্চেন্ডাইজ রপ্তানি ২০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৩৮ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমদানি ৬২ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের মে মাসে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল মাত্র সাড়ে ছয়শ কোটি ডলার।

চলমান অর্থবছরের প্রথম দুই মাসে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে ৪৪ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ